ডুমুরিয়ায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা

khulna pic(01)-29.09.16খুলনার ডুমুরিয়ায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা সরোয়ারকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছে। দিল্লী ও মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার ডুমুরিয়ায় পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সকাল সাড়ে ১১টায় ১৩ নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদেশ সফর শেষে চুকনগরে পৌঁছালে উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখান থেকে মোটরসাইকেল, মাহিন্দ্রা ও গাড়ি বহর সহকারে মোটর শোভাযাত্রার মাধ্যমে তিনি গুটুদিয়া ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে অভিনন্দন জানান।

khulna pic(04)-29.09.16ইউনিয়ন পরিষদে পৌঁছানোর পর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিরাজ কান্তি মল্লিক ও অন্যান্য নেতাদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর এলাকার সাধারণ মানুষ তাকে ফুলের মালা পরিয়ে অভিবাদন জানান। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনার পর ইউপি চেয়ারম্যান মোস্তফা সারোয়ার বলেন, ‘উপজেলাবাসীর ভালোবাসায় মুগ্ধ হয়েছি। সরকারি সফরে বিভিন্ন দেশ ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কাজে লাগিয়ে ডুমুরিয়াকে একটি উন্নত ও মডেল উপজেলা করতে কাজ করে যাবো।’

আরও পড়ুন:

তানভীর সিদ্দিকীর ছেলের বিরুদ্ধে আরও দুটি মামলা

/বিটি/