চুয়াডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্র ২৬ দিনেও উদ্ধার হয়নি

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে স্কুল ছাত্র জহুরুল ইসলাম (১৫) নিখোঁজের ২৬ দিন পেরিয়ে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। ৩রা সেপ্টেম্বর সকালে সে নিখোঁজ হয় বলে জানা যায়। নিখোঁজ জহুরুল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গার কলোনি পাড়ার সিরাজুল ইসলামের ছেলে এবং কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
নিখোঁজের বাবা সিরাজুল ইসলাম জানান, গত ৩রা সেপ্টেম্বর সকালে পাশ্ববর্তী গড়ের মাঠে ধান ক্ষেতের সেচ দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে অবশেষে পরের দিন সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন বলে ও তিনি জানান।
তিনি আরও জানান, প্রতিবেশী মিয়া জানের মেয়ে ডলি খাতুনের সঙ্গে প্রেম ছিল কিশোর জহুরুলের। গত ২রা সেপ্টেম্বর সন্ধ্যায় জহুরুল ডলির সাথে দেখা করতে গেলে ডলির পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে আটকে রাখে। এর পর একই এলাকার আশরাফ আলী তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনার একদিন পরে নিখোঁজ হয় জহুরুল।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুলকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। 

/এইচকে/

পড়ুন: সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন