নিহত কনস্টেবলের আরিফুল ইসলামের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামে। আহত দুজন হলেন নায়েক আমিরুল ইসলাম (৩০) ও কনস্টেবল তুষার ইমরান (২৫)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, বৃহস্পতিবার রাতে ইবি গেট থেকে মধুপুর বাজার পর্যন্ত দায়িত্ব পালন করে সকালে ইঞ্জিনচালিত রিকশাভ্যানে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিলেন পুলিশ সদস্যরা। পথে শান্তিডাঙ্গায় পেছন থেকে রিকশাভ্যানটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া লে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের শিকার তিন পুলিশ সদস্য ইবি ক্যাম্পাসে দায়িত্ব পালন করছিলেন। তারা খুলনার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ ) সদস্য।
আরও পড়ুন:
যেভাবে চিনবেন ভুয়া পুলিশ
/বিটি/