মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আবেদন জানাবো যাতে ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পান। আর অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমস কমিশনার শওকত হোসেন, বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন প্রমুখ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারে করে যশোরের শার্শায় নামেন নৌ-মন্ত্রী। পরে বন্দরের ব্যবস্থাপনায় বেনাপোল বন্দরে আসেন তিনি।
আরও পড়ুন:
জাহাজ নির্মাণে বৈশ্বিক চাহিদার সুযোগ কাজে লাগাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
/বিটি/