বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অত্যাধুনিক মোবাইল ট্রান্সমিশন ডিভাইস যুক্ত ৪৮টি টি-শার্টসহ এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম মো. দীন ইসলাম (২৪)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সমেশপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, দীন ইসলাম ভারত থেকে মোবাইল ট্রান্সমিশন ডিভাইস যুক্ত ৪৮টি টি-শার্ট, ডলার ও ভারতীয় মুদ্রা নিয়ে আসছিলেন। ২৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে বেনাপোল আইসিপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
বিজিবি ও গোয়েন্দা সংস্থার যৌথ জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছে, জব্দ যন্ত্রপাতির মাধ্যমে মোবাইল ফোনের সিম ব্যবহার করে গোপনভাবে তথ্য পাচারের কাজ করা হয়। আটক যুবক ও জব্দ মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
/এমও/