সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রসঙ্গে টেনে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, সন্তানদের দেখভাল তাদের পরিবারকেও করতে হবে। এছাড়া সমাজের মানুষকেও এগিয়ে আসতে হবে। যেন তারা বিপথগামী না হয়। এর জন্যে তাদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ইসলামের নামে কতিপয় জঙ্গি-সন্ত্রাসী বিশ্বের বিভিন্ন দেশকে বাড়তি একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। কেবল মুসলিমপ্রধান দেশগুলো নয়, জঙ্গি হামলার শিকার আজ ফ্রান্স, জার্মানি, আমেরিকাও। আমরা ভেবেছিলাম আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটবে না। কেননা আমাদের দেশে সে রকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু গুলশানের হলি আর্টিজান বেকারি আর শোলাকিয়ায় ঈদ জামাতের ঘটনা আমাদের বিস্মিত করেছে।’
সভায় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত শিক্ষা সচিব এএস মাহমুদ, অতিরিক্ত শিক্ষা সচিব অশোক বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. ওহিদুজ্জামান, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ,মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বিল্লাল হোসেন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তৃতা দেন।
/এমডিপি/এমএনএইচ/