খালেদা জিয়া ভয়ঙ্কর নেত্রী: তথ্যমন্ত্রী

ইনুজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত করা। যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছে তারা জঙ্গি দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছে।’

শনিবার (৮অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের  তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘হত্যাকারী যেমন অপরাধী, হত্যার পরিকল্পনাকারী ও মদদদানকরীও একই অপরাধে অপরাধী। বেগম খালেদা জিয়া হলেন সেই ভয়ঙ্কর নেত্রী যিনি জঙ্গিদের সমর্থন করেন, আগুন যুদ্ধ করেন, মানুষ পোড়ান এবং জঙ্গি হামলার সরাসরি নেতৃত্বে দেন। সুতরাং মাঠে জঙ্গিদের আমরা যদি দমন করি তাহলে জাতিকে জঙ্গির সঙ্গী ভয়ঙ্কর নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জন করার সিদ্ধান্ত নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।

আরও পড়ুন- 

গাজীপুরে র‌্যাবের অভিযান: দুই জঙ্গি নিহত



আকাশপথে অস্ত্র পাচার: শুল্ক গোয়েন্দাদের উদ্বেগ

/এফএস/