নৌমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের জামায়াতে ইসলামী এখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয় না। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির পর তাদের দেওয়া বিবৃতিই এর প্রমাণ করেছে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সাড়ে ১১ হাজার যুদ্ধাপোরাধীকে গ্রেফতার করে কারাগারে রেখেছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তাদের কারাগার থেকে মুক্ত করে বিএনপি গঠন করেছিলেন। তিনি জামায়াতিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।’
ডা. দুলাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, লিটন শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় প্রমুখ।
/এমডিপি/এমএনএইচ/