ঝিনাইদহে বাস উল্টে খাদে, আহত ২৫

Jhenidah accident Photo 15-10-16 (1)ঝিনাইদহ শহরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভুটিয়ারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, দুপুরে রূপসা পরিবহনের একটি বাস খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান।

/এমডিপি/