পাচারকারীদের প্রলোভনে পড়ে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার পাঁচ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশি ১০ নারী। তারা ভারতের মহারাষ্ট্রের ‘নবজীবন’ নামের একটি এনজিওর হেফাজতে ছিলেন। শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।
তাদের বাড়ি, নড়াইল, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, ব্রাক্ষ্মণবাড়িয়া, রাজশাহী, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
বাংলাদেশ জাস্টিস অ্যান্ড কেয়ার এর প্রোগ্রাম ম্যানেজার আনাস বলেন, ‘বেনাপোল পোর্ট থানায় রিপোর্ট করার পর ফেরত আসা নারীদের শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।’
/এমও/