বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, ‘ইবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা, ভর্তি পরীক্ষার তারিখ, ফলাফল দেওয়ার তারিখ, প্রবেশপত্র উত্তোলনের সময়সীমা এবং ক্লাস শুরুর তারিখ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তীত নতুন সময়সূচি অনুযায়ী আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর, প্রবেশপত্র উত্তোলনের সময়সীমা ১০ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হবে আগামী ১১ ডিসেম্বর।’
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস আগামী বছরের ৩০ জানুয়ারি শুরু হবে বলেও জানিয়েছেন রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
/এমডিপি/