ইউএনওকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার ১

কুষ্টিয়াকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমাকে লঞ্ছিত করার অভিযোগে রমেন্দ্রনাথ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার দুপুর ১২টার দিকে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রমেন্দ্রনাথ বিশ্বাস উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক।  

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা জানান, জেএসসি পরীক্ষার দায়িত্ব পালন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রমেন্দ্রনাথ বিশ্বাস তাকে লাঞ্ছিত করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রমেন্দ্রনাথ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি নূর হোসেন।

/এমডিপি/