এর আগে বুধবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে আনা হয়। জবানবন্দি গ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, তিনদিনের রিমান্ড শেষে নব্য জেএমবির ৪ সদস্যকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর সাইফুল ও জয়নাল আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
গত শনিবার (২৯ অক্টোবর) আলোচিত এই হত্যা মামলায় পুলিশ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করে। এরা হলো- জয়নাল (৩৫), আজিজুল (৩০), সাইজুদ্দিন (৩৮) ও সাইফুল (৩৪)। এর মধ্যে দুই জেএমবি আজিজুল ও সাইজুদ্দিন কুষ্টিয়া আমলি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। গত রবিবার (৩০ অক্টোবর) আদালতে ৪ জনকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ মে সকালে কুষ্টিয়া শহরতলীর বটতৈল শিশির মাঠে হোমিও চিকিৎসক ছানাউরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ছানাউরের ভাই মীর আনিছুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
/এআর/এএ/