ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে একটি চালের মিল থেকে শ্রমিকদের বেঁধে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ৬৯১ বস্তা চাল লুট করেছে একদল ডাকাত। শনিবার ভোরে আরকে এন্টারপ্রাইজ নামের ওই চালের মিলে এ ঘটনা ঘটে। ডাকাতরা ট্রাকে করে চালগুলো নিয়ে যায়।
প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামান মনা জানান, শনিবার ভোর রাতে ১৫/২০ জনের একদল ডাকাত মিলের মধ্যে প্রবেশ করে সেখানে থাকা পাঁচজন কর্মচারীকে বেঁধে ফেলে। এরপর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৬৯১ বস্তা চাল দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, লুট হওয়া চালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকা। বিষয়টি সকালে পুলিশকে জানানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে লুট হওয়া চাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন:
নাসিরনগরে হামলার ঘটনায় ৩০ জন আটক
/বিটি/