সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, সহায়তার জন্য হেল্প লাইনে সকালে শিশুরা ফোন করে। পরে এটি খুলনা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের জানানো হয়। পরবর্তীতে সমাজসেবা অধিদফতর শিশুদের ওপর নির্যাতনের ঘটনাটি জেলা প্রশাসন ও পুলিশকে জানায়। পুলিশ আল-কোরআন মাল্টিন্যাশনাল একাডেমিতে গিয়ে অভিযোগের সত্যতা পায়। ঘটনাস্থল থেকে পুলিশ শিক্ষক আবু বক্কর ও প্রতিষ্ঠানের কেয়ারটেকার তোরাব আলীকে আটক করে। এসময় ওই স্থান থেকে পাঁচ নির্যাতিত ছাত্রকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।
সহকারী কমিশনার সোনালী সেন জানান, বেশ কিছু দিন ধরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ছাত্রদের ওপর যৌন নির্যাতনসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। বদ্ধ ঘরে থাকায় শিশুরা নির্যাতনের খবর কাউকে জানাতে পারেনি। সকালে কয়েকজন ছাত্র ঘটনাটি জানিয়ে হেল্প লাইনের সাহায্য নেয়।
/এআর/