জানাজার আগে ডা. এমআর খানের জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন জাতীয় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ এবং পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।
এর আগে সাতক্ষীরা জেলার সর্বস্তরের মানুষ ডা. এম আর খানকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। সোমবার সকাল ১০টায় তার মরদেহ রসুলপুর হাইস্কুলের মাঠে রাখা হয়। পরে তার কফিনে একে একে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার আলতাফ হোসেন ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
এছাড়া তার কফিনে জেলা আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, শিশু হাসপাতাল, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, রসুলপুর হাইস্কুল, পিএন হাইস্কুলসহ অর্ধ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শনিবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
/এমডিপি/