স্থানীয়রা জানান, বুধবার (৯ নভেম্বর) বিকালে মুরগির ফার্মে মোবাইল চার্জে দিয়েছিলেন খামারী আফতাব উদ্দিন খান। একপর্যায়ে মোবাইলটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা খামার ঘরে ছড়িয়ে পড়ে। ওই খামারে থাকা ৫ শতাধিক মুরগী পুড়ে ছাই হয়ে যায়।
খবর পয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর একটি ইউনিট সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। খামারী আফতাব উদ্দিন খান জানান, অগ্নিকাণ্ডে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন-
ট্রাম্পের অভিবাসন নীতির শিকার হতে পারে বাংলাদেশিরাও
/এফএস/