চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ার শুকুর আলীর ছেলে সিরাজুল ইসলাম ( ৩০), হোসেন আলীর ছেলে আতর আলী (২৫) ও গোলাম হোসেনের ছেলে আকমান হোসেন (২৮)।
পুলিশ জানায়, ছয়টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা হয়েছে। সেইসঙ্গে ছিল ধারাল অস্ত্রের ব্যবহার। ধারাল অস্ত্রের আঘাতেই তিন শ্রমিক গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।
সিরাজুল নামে এক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান দু’দলের সংঘর্ষে শ্রমিকরা ধারাল অস্ত্র এবং বোমা হামলা চালায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউনে শ্রমিক নিয়োগ ও কর্তৃত্ব নেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের দুটি দলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনায় আটক তিনজনের সংশ্লিষ্টতা আছে কি নেই তা খতিয়ে দেখা হচ্ছে।
/এইচকে/