এই দুর্ঘটনায় নিহত দুইজন হলেন- আলমসাধুর চালক আমির খাঁ (৫০) ও যাত্রী আমজাদ বিশ্বাস (৬০)। আমির খাঁ ঘটনাস্থলেই মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আমজাদ।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, একটি পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৬২২৩) কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে পাতিবিলা ইটভাটা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির।
এই দুর্ঘটনায় আহতরা হলেন- ছোট ঘিঘাটি গ্রামের রহমত বিশ্বাসের ছেলে বসির (৪৫), শাহপুর ঘিঘাটি গ্রামের অমেদ আলী ছেলে জাহাঙ্গীর (২৮), একই গ্রামের করম আলী ছেলে লিটন (২৮) ও চাঁদপুর পাড়া গ্রামের আমজেদ আলী ছেলে কালাম (২৫)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বসির, জাহাঙ্গীর ও লিটনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। ট্রাকটি আটক করা হয় বলে জানান এসআই মাহফুজুর রহমান।
এদিকে দুর্ঘটনার পর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছুটে যান।
আরও পড়ুন-
‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)
/এফএস/