সীমান্ত ব্যবস্থাপনার কোর্স করতে বিএসএফের ৩৩ সদস্য বাংলাদেশে

বেনাপোলে বিএসএফের কর্মকর্তারাবর্ডার ম্যানেজমেন্ট কোর্সের জন্য বিএসএফের ৩৩ সদস্যর একটি দল শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন।

তারা বাংলাদেশের চট্রগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১৫ দিনের কোর্সে অংশ নেবেন।

বিজিবি’র বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,  দিল্লি বিএসএফের টুআইসি অনিল কুমারের নেতৃত্বে ৩৩ সদস্যের বিএসএফ দলটি দিল্লি থেকে বেনাপোল হয়ে চট্রগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি কোয়ার্টারের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সেখানে ১৫ দিনের বর্ডার ম্যানেজমেন্ট কোর্স শেষ করে আবার দেশে ফেরত যাবেন তারা।

তিনি আরও জানান, ৩৩ জনের মধ্য অফিসার ১১ জন, জেসিও ১২ জন ও অন্যান্য র‌্যাংকের আরও ১০ জন রয়েছেন। এর আগে প্রতিনিধি দলটি বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে আসলে যশোর রিজিয়নের মেজর নজরুল ইসলাম তাদের অভ্যর্থনা জানান।

আরও পড়ুন- 


‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)

/এফএস/