এবার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না: ওবায়দুল কাদের

ঝিনাইদহে ওবায়দুল কাদের‘যারা জনগণের সঙ্গে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বসন্তের কোকিলেরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে। এবার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।’

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এত নেতার দরকার নেই। আমাদের দরকার কর্মীর।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতোই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।’

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ওবায়দুল কাদের কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এক পথসভায় বক্তব্য রাখেন। সেখান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 


শৃঙ্খলা না মানলে দলে থাকার দরকার নেই: ওবায়দুল কাদের

/এফএস/