পুলিশ ঘটনাস্থল থেকে তরিকুল ইসলাম ও তার সহযোগী তিলক (২৫) নামে একজনকে আটক করেছে। একইসঙ্গে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আটক তরিকুল ইসলাম যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। আর তিলক নূতন উপশহরের সাত নম্বর সেক্টরের দশ নম্বর বাসার সাইদ খোকনের ছেলে।
উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, ‘পুলিশের কাছে গোপন খবর ছিল মোতালেব সর্দারের উপশহরের সাত নম্বর সেক্টরের ১৯ নম্বর বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। সোর্সের দেওয়া সংবাদ অনুযায়ী উপশহর ক্যাম্পের এএসআই সাহাবুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী তরিকুল তার হাতে থাকা বিদেশি পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আত্মরক্ষার্থে পুলিশও চার রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে সন্ত্রাসী তরিকুল ইসলাম আহত হয়। এসময় তরিকুল ও তিলক কামড়ে আহত হন এএসআই সাহাবুর রহমান।
কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক তরিকুল ইসলাম ও তার সহযোগী তিলকের বিরুদ্ধে থানায় কয়টি মামলা আছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আজকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে।’
/এআর/