অভিযানকালে মো. মতিয়ার গাজী (৩৬) ও তার স্ত্রী হাসিনা খাতুনের (৩২) ঘর থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও একটি দেশীয় পাইপগানসহ শটগানের ৫১ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকালে খুলনায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব ৬ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারশেখালী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ছিল। পারশেমারী গ্রামে অস্ত্র ব্যবসায়ী মো. মতিয়ার গাজীর বসত ঘরে অস্ত্র রাখা আছে সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, মতিয়ার গাজী স্থানীয় মৃত মোফাজ্জল গাজীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করছেন এবং ডাকাত রফিক গ্রুপকে অস্ত্র-গুলি সরবরাহ ও ডাকাতিতে সহযোগিতা করে আসছেন। মতিয়ারের স্ত্রী হাসিনা খাতুনও দীর্ঘদিন ধরে এসব কাজে সহযোগিতা করছে। এদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-
দলের সমর্থন পেতে জেলা আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ
/এফএস/