ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ১

 

গ্রেফতারের প্রতীকী ছবিঝিনাইদহ সদরের চরখাজুরা গ্রামে শিশু ধর্ষণ মামলায় রাব্বী হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাব্বী হোসেন ওই গ্রামের মধু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় চর খাজুরা গ্রামের ১১ বছর বয়সী এক শিশুকে বাড়ির পাশ থেকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিশুর ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করে। শুক্রবার ভোররাতে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে রাব্বীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ওই শিশুটি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

/এআর/