কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক জানান, গাজী আক্তারুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামালা মামলার আসামি। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা আছে। গত কয়েকদিন ধরে তিনি বিএনপি ও জামায়াত শিবিরের সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পায়তারা করে আসছিলেন।
তবে থানা হাজতে আটক মেয়র আকতারুল ইসলাম জানান, তার নামে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা থাকলেও তিনি এ মামলায় জামিনে আছেন। পুলিশ তাকে হয়রানি করতে সাজানো মামলায় আটক দেখাচ্ছেন।
/এমডিপি/