কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত শ্রমিক

Jhenidah Accident Dead photo 30.11 (3)

ঝিনাইদহের কালীগঞ্জের বাবুবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (২৭) নামের এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। কাজ করতে যাওয়ার পথে বুধবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমের বাড়ি একই উপজেলার খানজেপুর গ্রামে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক আব্দুল গফ্ফার জানান, গ্রাম থেকে ট্রলিতে করে মাটি কাটা শ্রমিকরা কোলাবাজার যাচ্ছিল কাজ করতে। পথিমধ্যে বাবুবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

 

/এসটি/