খালেদা জিয়া মায়াকান্না শুরু করেছেন: ইনু

হাসানুল হক ইনুতথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়াকান্না শুরু করেছেন। এটা তাকে শোভা পায় না।’ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যিনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য মানুষ পুড়িয়ে হত্যা করেছিলেন তিনিই এখন সেই গণতন্ত্রের জন্য মায়াকান্না শুরু করছেন। এটা তাকে শোভা পায় না। যাদের পিঠে দুর্নীতির ছাপ তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার নেই।’

খালেদার মায়া কান্নাকে মাছের মায়ের পুত্র শোক আখ্যায়িত করেন ইনু। এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 


হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে প্রতিদিন সেবা পাবেন আট হাজার যাত্রী

/এফএস/