ঝিনাইদহে শেষ হলো ৩ দিনের জেলা ইজতেমা

ঝিনাইদহআখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঝিনাইদহে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলাভিত্তিক ইজতেমা। জেলা তাবলীগ জামায়াত এ ইজতেমার আয়োজন করে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা রবিউল হক।

ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন। সেখানে  দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এদিকে ইজতেমাকে ঘিরে নেওয়া হয়েছিল ব্যাপক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমা গত ১৫ ডিসেম্বর শুরু হয়ে শেষ হল আজ ১৭ ডিসেম্বর।

আরও পড়ুন- 


হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে প্রতিদিন সেবা পাবেন আট হাজার যাত্রী

/এফএস/