সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা নিহত

সাতক্ষীরা

সাতক্ষীরায় পিক-আপের ধাক্কায় পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৫)  নিহত হয়েছেন।শনিবার সকাল ৯ টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

নিহত আবুল কালাম আজাদ সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া লস্করপাড়া গ্রামের বাশারাত আলীর ছেলে।

ওসি জানান, আবুল কালাম আজাদ বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে আসছিল। এ সময় চৌরঙ্গিমোড়ে পৌঁছালে পিছন দিক থেকে একটি পিক আপ তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে  সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

/এইচকে/