শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ।
উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে কালীগঞ্জের ৫ নং সিমলা-রোকনপুর ও ৭ নং রায়গ্রামসহ দুটি ইউপিতে নির্বাচন স্থগিত থাকে। পরে ৩১ অক্টোবর ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ইউনিয়ন দুটির ২৪ সদস্যদের রবিবার বিকালে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। এর আগে ওই দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে নাসির চৌধুরী ও আলী হোসেন অপুকে শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
/বিটি/