হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ৯টায় ফয়লাহাট খানজাহান আলী বিমানবন্দর এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-চ-৪৫৮৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা মংলাগামী তিশা-মামনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহতদের একজনের নাম সেলিম (৩০) বলে জানা গেছে। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/বিটি/