বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৫০ লাখ টাকার ওষুধ উদ্ধার

nonameবন্দর থানা বেনাপোলের চেকপোস্ট এলাকার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পরিত্যক্ত অবস্থায় ওষুধগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। 

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নিজস্ব গোয়েন্দা (এফআইজি)-র মাধ্যমে সংবাদ পেয়ে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ব্যাগ উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। পরে ব্যাগগুলোর মধ্য থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়ার ওষুধগুলোর মধ্যে রয়েছে, ট্যাবলেট ইপসন ৫০০ এমজি ২ হাজার পিস, ইনজেকশন সামসটিন ৩ এমজি ৯৪ পিস, ইনজেকশন সোডিয়াম ক্লোরাইড ১ এমজি ২৯৪ পিস, ইনজেকশন গেমসিটাভিন ১০০০ এমজি ১৭৫ পিস, ক্যাপসুল ইটোপোজিড ৫০ এমজি ৩৩৫পিস, ইনজেকশন বরটিজোইমড ২ এমজি ৩০ পিস, বিমোড ১০০ এমজি ২০ পিস, রিভোকন ২৫ এমজি ৬৮০ পাতা ও ডিমোপ্রেজিন-নাসাল স্প্রে ২-৫ এমজি ২৪০ পিস পাওয়া যায়।

সুবেদার আরও জানান, পাচার হয়ে আসা এসব আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধগুলো যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।

/আরএইচ/এএ/