বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবনের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাদশা বলেন, ‘শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।’
তিনি আরও বলেন, ‘সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে।’ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী মানিক হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ইউপি সদস্য সাইদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোস্তফা জামান প্রমুখ।
/এএ/