৫ জানুয়ারির কলঙ্ক তিলক মোছা যাবে না: খুলনা বিএনপি

খুলনায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সরকার যেভাবেই ব্যাখ্যা দিক না কেন, এ জাতির ইতিহাসে ৫ জানুয়ারি গণতন্ত্রের কালো দিবস ও আওয়ামী লীগের কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

যারা খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনকে ব্যঙ্গ করেন তাদের কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ‘তার (খালেদা জিয়া) আহ্বানে সাড়া দিয়েই সেদিন জনগণ ভোট প্রত্যাখ্যান করেছিল। দেশের ৫১টি ভোট কেন্দ্রে একটি ভোটও পড়েনি। কেন্দ্রে অলস পুলিশ-আনসার ও কুকুরের ঘুমানোর চিত্র সংবাদপত্রে ছাপা হয়েছিল।’

তিনি পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, ‘শাসক দল আওয়ামী লীগকে সকাল-বিকাল দুবেলা খুলনায় সমাবেশ ও মিছিল করার অনুমতি দিলেও বিএনপিকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।’

আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এস আর ফারুক, শাহজালাল বাবলু, রেহানা ঈসা, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দীপু, শফিকুল আলম তুহিন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, একরামুল কবির মিল্টন, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, নাজমুল হুদা চৌধুরী সাগর, হাসানুর রশিদ মিরাজ, আব্দুল আজিজ সুমন, হাসান মেহেদী রিজভী, আতিকুর রহমান তিতাস, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, মুজিবর রহমান ফয়েজ, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম, আফসার মাস্টার, তরিকুল্লাহ খান, জামিরুল ইসলাম, হাসানউল্লাহ বুলবুল, শমসের আলী মিন্টু, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, এস এম সালেক, হাবিব বিশ্বাস, কালাম শিকদার, জামালউদ্দিন, রবিউল ইসলাম রবি, মেহবাহউদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, আফজাল হোসেন পিয়াস, নাসির খান, ওমর ফারুক, আবু সাঈত শেখ, ইমতিয়াজ আলম বাবু, জাহিদ কামাল টিটো, শেখ আব্দুল জব্বার, মোল্লা ফরিদ আহমেদ, অরিফ খান, নীরু কাজী, মিজানুর রহমানে খাকন, মেহেদী হাসান সোহাগ, আব্দুল আলিম, তৌহিদুল ইসলাম খোকন, সাব্বির আহমেদ, হাফিজুর রহমান পিন্টু, রবিউল ইসলাম রুবেল, মাওলানা শফিকুল ইসলাম, আল বেলাল, ইফতেখার জামান নবীন, আব্দুল গফফার, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, মোহাম্মদ আলী, লিটন খান, ওহেদুজ্জামান, দিদারুল ইসলাম লাভলু, নরুল ইসলাম লিঠন, শাকিল হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে কালো পতাকা মিছিল বের হলে থানার মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় প্রায় আধাঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন:

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা

/বিটি/