মঙ্গলবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে এখন আর জনগণ নাই। তাই তারা আন্দোলন করতে সাহস পায় না। নানাভাবে দেশবিরোধী ষড়যন্ত্র করে। কিন্তু কোনও কিছুতেই দেশের অগ্রযাত্রায় বাধা দিতে পারছে না। তারা পদ্মা সেতুতে বাধা দিতে নানা ষড়যন্ত্র করেছিল। কিন্তু জননেন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যথাসময়েই এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। যে বিশ্বব্যাংক এক সময় চুরির কলঙ্ক দিয়েছিল তারাই এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।’
বিএনপিকে মরা গাঙয়ের সঙ্গে তুলনা করে বলেন, ‘মরা গাঙয়ে আর জোয়ার আসে না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তৃতা করেন, বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, বাগেরহাট -৩ আসনের সাংসদ তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সাংসদ অ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভায় জেলার ৯টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির প্রতিনিধিরা উপিস্থিত ছিলেন।
/এফএস/
আরও পড়ুন-