বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

benapole flag meeting picture copy

বেনাপোলে সীমান্ত দিয়ে অস্ত্র-মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল বিজিবি সদর ক্যাম্প অডিটোরিয়ামে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। এ দলে আরও ছিলেন খুলনা সেক্টর কমান্ডার ইকবাল হোসেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল খবির উদ্দিন (ভারপ্রাপ্ত), স্টাফ অফিসার লে. কর্নেল মাকসুদুর রহমানসহ ৬ সদস্য।

আর বিএসএফের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল জাশোয়াল সিংসহ ছয় সদস্য।

বেনাপোল সদর ক্যাম্প কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, বাংলাদেশি গরু ব্যবসায়ীদের আটকের পর মানবাধিকার লঙ্ঘন করে হত্যা না করে যেন বিজিবি কাছে সোপর্দ করা হয় সে বিষয়ে বিজিবি কর্মকর্তারা বিএসএফ এর প্রতি আহ্বান জানান। এছাড়া বৈঠকে সীমান্ত পথে অস্ত্র-মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ও বিএসএফ সদস্যরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

/এসটি/