র্যাব-৬ এর অপারেশন অফিসার মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার র্যাব-৬ সদস্যরা দস্যু দমনে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় অভিযানে যায়। শ্যালা নদীর মৃগমারী খালে গেলে বনদস্যুরা র্যাবের উদ্দেশ্যে গুলি ছুড়তে শুরু করে। এ অবস্থায় র্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে পাল্টা গুলি ছোড়ে। ১৫ মিনিট দস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বনদস্যু সামসু বাহিনী প্রধান সামসুকে পাওয়া যায়। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
র্যাব সদস্যরা মৃগমারী খাল এলাকায় তল্লাশি চালিয়ে বিদেশি একটি একনলা বন্দুক, দেশীয় দুটি একনলা বন্দুক, দুটি হাসুয়া ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
/বিটি/