স্থানীয় হারুনর রশীদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে ঘোড়ামারা নিশ্চিতপুর গ্রামে স্থানীয় চাউলিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকিদুল মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার রাতে নিশ্চিন্তপুর বাজারে ইয়ারুল ও হাসান নামে দু’পক্ষের দুই যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে একটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আজ রবিবার সকালে দুইপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
/বিটি/