সোমবার সকাল ১১টায় র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, দস্যু বাহিনীর বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। সকাল পৌনে ১১টায় দস্যু বাহিনীর দুইজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় র্যাবের সঙ্গে বনদস্যু নুর বাহিনীর গোলাগুলি হয়। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে বলে র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে। আটককৃতদের এখনও হস্তান্তর করা হয়নি।
/বিটি/