সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার
ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সভাপতি মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এছাড়া বক্তব্য রাখেন,সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর গফুর, জেলা কমান্ডের সহকারী কমান্ডার প্রফেসর ডা. আব্দুল বারী, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু।
নিহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বড় ছেলে আক্তারুল ইসলাম শিমুল তার বাবার হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন।
এসময় বক্তরা বলেন,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি না দেওয়া হলো আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
/জেবি/
আরও পড়তে পারেন : সুনামগঞ্জ উপ-নির্বাচনে জয়া সেনগুপ্তের মনোনয়নপত্র দাখিল