বেনাপোলে হুন্ডির ২৪ লাখ টাকা উদ্ধার

Benapole putkhali bgb campবেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ২৯ হাজার ৯০০ মার্কিন ডলার (২৩ লাখ ৯২ হাজার টাকা) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চারা বটতলায় অভিযান চালিয়ে ওই টাকা  উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, হুন্ডির বিপুল পরিমাণ অর্থ নিয়ে বটতলা হয়ে সীমান্তের দিকে এক পাচারকারী যাচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। সেসময় সাইকেল ও একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় ওই পাচারকারী। এরপর প্যাকেটের ভেতর থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

ওই এলাকার বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার কৃষ্ণ জানান, উদ্ধারকৃত অর্থ শুক্রবার দুপুরে বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

/এমএ/বিএল/