কলারোয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী আরাফাত হোসেন ৩৯ হাজার ৪৯১ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা ৩২ হাজার ২৬৭ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ২০১৫ সালের ৩ ডিসেম্বর পদত্যাগ করেন। এতে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
/এআর/