যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ১০টার দিকে উপজেলার ত্রিমোহিনী বাজারে অভিযান চালায়। ওইসময় পুলিশ তাকে আটক এবং পরে প্যান্টের পকেট থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলেও তিনি জানান।
/এমও/