কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আলীমুজ্জামান জানান, কালীগঞ্জ শহরে কাজ সেরে রাত ১০টার দিকে সে বাইসাইকেলে করে রায়গ্রাম নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক চাপায় মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রাতে মোবারকগঞ্জ সুগার মিলের কাছে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এমও/