যশোরে অস্ত্র-গুলি, বোমাসহ যুবক আটক

Jessore Youth Arrest and Arms recovery Pic

যশোরে অস্ত্র-গুলি, বোমা ও ইয়াবাসহ মানিক মণ্ডল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল সোয়া ৪টার দিকে যশোর সরকারি এমএম কলেজের পাশে তাসীন ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মানিক যশোর শহরের ষষ্টীতলা পাড়া এলাকার শ্যামল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে খবর ছিল এমএম কলেজের দক্ষিণ পাশে তামিন ছাত্রাবাসে এক সন্ত্রাসী অস্ত্র-বোমা-গুলিসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে ফোর্স নিয়ে অভিযান চালান এসআই মঞ্জুরুল ইসলাম।

পুলিশ সেখান থেকে মানিককে আটক এবং তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২৫টি ককটেল, একটি চাইনিজ কুড়াল, দুটি দা, বোমা তৈরির সরঞ্জাম, ৫০ পিস ইয়াবা এবং কিছু খালি কৌটা উদ্ধার করে।

/বিএল/