বেনাপোল সীমান্তে ৫২ বস্তা ভারতীয় চাপাতা উদ্ধার

যশোর

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২ বস্তা ভারতীয় চাপাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সদস্যরা। রবিবার সকালে দৌলতপুর গ্রামের পাকা রাস্তা থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়। দৌলতপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টহল দলের সদস্যরা সকালে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে পাকা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২ বস্তা ভারতীয় চাপাতা উদ্ধার করা হয়। 

দৌলতপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত চাপাতা বেনাপোল কস্টমসের আটক শাখায় জমা দেওয়া হবে। 

/জেবি/

আরও পড়তে পারেন: মা-বাবার কবরের পাশে সমাহিত করা হবে পুলিশ কর্মকর্তা দীপুকে