আগামী রোজার ঈদ পর্যন্ত ঢাকার হাজারীবাগে ট্যানারি রাখার দাবি, সাভারে নির্মাণাধীন ট্যানারিতে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন স্থাপন ও জমির মালিকানা হস্তান্তরের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে শনিবার বেলা ১২টার দিকে জেলার রাজারহাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমিতির সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুলসহ অন্য নেতারা বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে দু’শতাধিক ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী অংশ নেন।
/এমও/