মেহেরপুরে জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

24 Jamat activist heldমেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রাম থেকে জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক  করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সদর উপজেলার টেংরামারি গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করা হয়। পরে সেখান থেকে বেশ কিছু ইসলামী বই উদ্ধার করা হয়। আটকৃতদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ  বুধবার তাদের আদালতে হাজির করা হবে।

/বিএল/