আটক লিটন বাগেরহাট জেলার মোল্লারহাটের নগরকান্দা গ্রামের বাসিন্দা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘লিটন বাগেরহাট থেকে নাভারণ এসে রেলস্টেশন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।’
তিনি আরও বলেন,‘লিটন পেশায় একজন অস্ত্র ব্যবসায়ি। একটি ডাকাতি মামলায় তার সাড়ে ১৭ বছরের সাজা রয়েছে। এছাড়াও একটি হত্যা, দু’টি ধর্ষণ ও একটি বাড়ি পোড়ানোসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে।
লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আজ বিকেলেই তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান (ওসি) মনিরুজ্জামান।
/এমডিপি/