বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চে আয়োজন করা হবে আলোচনা সভার। সভাপতিত্ব করবেন মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাছিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল হক হানিফ।
এছাড়া সন্ধ্যা থেকে শুরু হবে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মমতাজ পারভিন, বারী সিদ্দিকীসহ আরও অনেকে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কমপ্লেক্সে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, পহেলা বৈশাখ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এ উপজেলায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোন অপ্রিতীকর ঘটনা এড়াতে মুজিবনগর কমপ্লেক্স্রে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
/এআর/